শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামায়াত তেমন ইসলামের জন্য ক্ষতিকর: পাপিয়া

Chif Editor

তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামায়াত তেমন ইসলামের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট আশিফা আশরাফী পাপিয়া।

তিনি বলেন, জোর করে যদি কোথাও নির্বাচন ভন্ডুলের চেষ্টা করা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাউকে দেশ ছাড়তে দেয়া হবে না। একই সঙ্গে ৬৪ জেলার ডিসি-এসপিকেও জেলার বাইরে যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর কলেজ মাঠে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন পাপিয়া।

এ সময় পাপিয়া বলেন, হাজার হাজার মানুষের রক্ত ও প্রায় ১৪শ’ প্রাণের বিনিময়ে বর্তমান সরকার এসেছে। এ সরকারের প্রধান দায়িত্ব নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। আগামী ১২ ফেব্রুয়ারি সরকারের প্রকৃত অবস্থান জনগণের সামনে স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, ২০১৮ সালে ছাপ্পা সিলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে জনগণ কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা সবাই দেখেছে। তাই ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। জনগণের ভোটের অধিকার জনগণই রক্ষা করবে।তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আবু সাঈদ-মুগ্ধরা জীবন দিয়েছেন প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, ভোট বিক্রি করার জন্য নয়। ভোটার যাকে ভোট দেবে, সেটাই গণনা করতে হবে-এটাই জনগণের দাবি।

পাপিয়া আরও অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, কুরআন শরীফ হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অনৈতিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

জনসভায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

Leave a Reply