শিরোনাম
প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ ময়মনসিংহে ৬ এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারে ডিআইজি বরাবর আবেদন, প্রশাসনের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বাহরাইনে ইরানের হামলায় অনেকে আহত: সেন্টকম ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

লালমাইয়ে রেললাইনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার লালমাই রেলস্টেশন এলাকা থেকে চট্টগ্রামের পটিয়ার এক যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আটটার দিকে জেলার লালমাই রেলস্টেশন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আবদুল আজিজ (৩৪)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়ার গ্রামের মৃত আবদুল আলমের ছেলে। গত বছর ইসলামী ব্যাংকের অফিসার পদ থেকে চাকরিচ্যুত হয়ে ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করে আসছিলেন তিনি। বিবাহিত আজিজের আড়াই বছর বয়সী একটি শিশুসন্তান রয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা যায়, রেললাইনের ওপর গলাকাটা ও হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় আবদুল আজিজের লাশ উদ্ধার হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেল পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে, নাকি এটি হত্যাকাণ্ড, ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply