শিরোনাম
মনিরুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত রাণীশংকৈলে ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁওয়ের মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রমাণ করে পারমাণবিক অস্ত্র অপরিহার্য: উত্তর কোরিয়া মার্কিন শক্তির সীমাবদ্ধতা ‌‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দিলো ইরান দিনাজপুরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে প্রস্তুতি সভা আমারপে-তে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ গ্লোবাল ফিনটেক কোম্পানি সিমপায়সার বিজয়পুর নোয়াপাড়ায় এতিম ছাত্রদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ, মুখে ফুটল আনন্দের হাসি ময়মনসিংহে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ সেনার মৃত্যু

Chif Editor

অনলাইন ডেস্ক :- দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভয়াবহ ভূমিধসে দেশটির নৌবাহিনীর ২৩ জন সদস্য প্রাণ হারিয়েছেন। নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত শনিবার (২৪ জানুয়ারি) সকালে এ ভূমিধসের ঘটনা ঘটে। পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাহাড়ি অঞ্চল।

ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল জানান, ভূমিধসের সময় সীমান্তের কাছাকাছি এলাকায় নৌ সেনাদের একটি প্রশিক্ষণ শিবির চলছিল।

ভূমিধসের কারণ সম্পর্কে রয়টার্সকে তাঙ্গুল বলেন, ভারী বর্ষণের কারণে প্রশিক্ষণ শিবিরে ভূমিধস ঘটেছে। মাটিচাপা পড়া সেনাদের উদ্ধারে কাজ চলছে।

ভূমিধসের পর থেকেই শনিবার থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তর। তবে মাঝে মাঝে বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানায়, এখন পর্যন্ত মাটির স্তূপ সরিয়ে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও ৪২ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে নিহত নৌ সেনারা রয়েছেন কি না— সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলা দপ্তর, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত আট শতাধিক সদস্যের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply