শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি

খুলনা পৌঁছেছেন জামায়াত আমির

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে এরই মধ্যে খুলনায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে খুলনা সার্কিট হাউজের জনসভাস্থল মঞ্চের পাশে এসে পৌঁছান। এ সময় তাকে স্থানীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল।

এদিন বিকেল সাড়ে ৩টায় তিনি জনসভায় বক্তব্য দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে তিনি সাতক্ষীরা ও যশোরে জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জামায়াতের আমির খুলনার জনসভা শেষ করে বাগেরহাটের জনসভায় যোগদান করবেন।

এ দিকে খুলনা সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টায় জনসভা শুরু হবে। এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমির ডা. শ‌ফিকুর রহমান।

Leave a Reply