
অনলাইন ডেস্ক :- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জাতীয় পার্টির সভাপতি ময়নুল হক বলেছেন, “জাতীয় পার্টি করে জীবনে ভুল করেছি। ধানের শীষে ভোট দেবেন। গত ১০ বছরে লাঙল ফুলবাড়ির কোনো উন্নয়ন হয়নি। আমি ও আমার নেতাকর্মীরা ভুল করেছি লাঙলে ভোট দিয়ে।”
জনসভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “কুড়িগ্রামের মানুষ ভোটের মাঠে বরাবর স্রোতের বিপরীতে গিয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে। ভোটের মাঠে জোটের নামে ৪৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরেছে, কিন্তু এখানে কোনো উন্নয়ন হয়নি।”
জনসভায় তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।



