শিরোনাম
সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল গঠন, ফোন করা যাবে যেসব নম্বরে নির্বাচনে প্রথমবারের মতো মোতায়েন হচ্ছে বিএনসিসি: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে পৌঁছেছে এক লাখ ৯৫ হাজার পোস্টাল ব্যালট বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান রাখ তোদের ফ্যামিলি কার্ড: শফিকুর রহমান এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: ময়নুল হক শরিয়া বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় জামায়াত জোটে যাইনি: চরমোনাই পীর আমি নির্বাচিত হলে সকল দলের রাজনৈতিক কর্মীরা শান্তিতে ঘুমাতে পারবে: শামীম কামাল ১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন করা হবে: হাদনাত আব্দুল্লাহ

নির্বাচনে প্রথমবারের মতো মোতায়েন হচ্ছে বিএনসিসি: স্বরাষ্ট্র উপদেষ্টা

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এই প্রস্তুতির কথা জানান।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় এবার প্রথাগত বাহিনীর পাশাপাশি প্রথমবারের মতো বিএনসিসি সদস্যদেরও নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ জোর দিয়ে মাঠপর্যায়ে বডি ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ড্রোন নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‍্যাব, প্রায় পাঁচ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে, যা কোনোভাবেই কাম্য নয়।”

উক্ত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিসহ বরিশাল বিভাগের ঊর্ধ্বতন সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply