শিরোনাম
ইস্পাহানি পাইওনিয়ার ফুটবলে রেকর্ড ট্রাইবেকার শুট আউটে ১ পয়েন্ট অর্জন হালিশহর একাডেমির সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন- ডা. শফিকুর রহমান এনসিটি ইস্যু, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ১২ ফেব্রুয়ারি দেশ উল্টো পথে গেলে, ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে: মিন্টু ২ বিয়ের বিষয়ে যা বললেন এনসিপি নেত্রী মিতু জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, তদন্তের আশ্বাস রাষ্ট্রপতির কার্যালয়ের চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ৫ বছর শান্তিতে বসবাস করতে পারবেন না: আসিফ মাহমুদ সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ১ সীমান্তের ৬২ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার অধীনে: অধ্যাদেশ জারি

বুথে পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার নিজ নিজ কারাগারে স্থাপিত নির্ধারিত বুথে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ঢাকার কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ মোট ২২ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। ভোট প্রদানকারী রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এছাড়াও সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক সচিবসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী কারা কর্তৃপক্ষ সকাল থেকেই কারাগারে স্থাপিত বুথগুলোয় ভোটগ্রহণ কার্যক্রম শুরু করে। ঢাকার পাশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে সরাসরি এই ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

এ সময় তিনি বলেন, সারাদেশের বিভিন্ন কারাগারে থাকা ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার আজ থেকে পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এর আগে ডাকযোগে খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার সংশ্লিষ্ট সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানান, বন্দিদের ভোটগ্রহণের এই কার্যক্রম পূর্বে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত থাকলেও মাঝখানে ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় ভোটগ্রহণের সময়সীমা একদিন বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এর সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, বেলা ১১টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত ১০টি বুথে কারাবন্দি ভোটাররা ভোট প্রদান করছেন। এই কার্যক্রম বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

তিনি আরও জানান, ভোটগ্রহণের আগে কারাবন্দি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটাররা নির্ধারিত বুথে প্রবেশ করে সম্পূর্ণ নীরবতা বজায় রেখে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

কারা সূত্র জানায়, দেশের সব কারাগারের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)। এখানে আনুমানিক ৬০০ জনের বেশি কারাবন্দি ভোটার রয়েছেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী কয়েকজন বন্দিকে কেরানীগঞ্জ বিশেষ কারাগারে রাখা হয়েছে।

ওই বিশেষ কারাগারে দুটি বুথের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলছে। তবে মঙ্গলবার কোনো রাজনৈতিক বন্দি ভোট দেননি। শুধুমাত্র সাধারণ কয়েদিরা ভোট দিয়েছেন। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজনৈতিক বন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিয়ম অনুযায়ী নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে কারাবন্দি ভোটাররা তাদের ভোট প্রদান করছেন।

Leave a Reply