শিরোনাম
ইস্পাহানি পাইওনিয়ার ফুটবলে রেকর্ড ট্রাইবেকার শুট আউটে ১ পয়েন্ট অর্জন হালিশহর একাডেমির সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন- ডা. শফিকুর রহমান এনসিটি ইস্যু, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ১২ ফেব্রুয়ারি দেশ উল্টো পথে গেলে, ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে: মিন্টু ২ বিয়ের বিষয়ে যা বললেন এনসিপি নেত্রী মিতু জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, তদন্তের আশ্বাস রাষ্ট্রপতির কার্যালয়ের চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ৫ বছর শান্তিতে বসবাস করতে পারবেন না: আসিফ মাহমুদ সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ১ সীমান্তের ৬২ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার অধীনে: অধ্যাদেশ জারি

চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ৫ বছর শান্তিতে বসবাস করতে পারবেন না: আসিফ মাহমুদ

Chif Editor

অনলাইন ডেস্ক :- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলের প্রত্যেক আসনে একক প্রার্থী। এটা আমাদের ঐক্যের পরিচয়। মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যদি অনৈক্যের সুযোগে চাঁদাবাজরা ক্ষমতায় আসে তাহলে আগামী ৫ বছর কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না।আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে পদযাত্রার শুরুতেই মঞ্চে উঠা নিয়ে ছাত্রশক্তি ও যুবশক্তির হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়।

আসিফ মাহমুদ আরও বলেন, ‘একটি দল মনে করেন, পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন। আপনারা মনে করবেন না শেখ হাসিনার মতো পার পেয়ে যাবেন। বিগত তিনটি নির্বাচনে দমন-পীড়ন করে নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল কিন্তু ৫ আগস্ট বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়েছিল। আপনাদের সন্তানেরা জীবন দিয়েছিল, সেই মানুষ পারে ভোটের জন্য জীবন দিতে। তাই নির্বাচনের দিন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের দিন ফজরের নামাজের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকলকে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। যেন আগের নির্বাচনের মতো আমার-আপনার ভোট অন্য কেউ দিতে না পারে এবং মরা মানুষ কবর থেকে যেন ভোট না দিতে পারে সেটা নিশ্চিত করতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন আসিফ মাহমুদ।

পদযাত্রায় প্রধান বক্তা ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির নাটোর জেলার সদস্য সচিব প্রফেসর এসএম জার্জিস কাদির।

এতে আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মুনিয়া শারমিন, জাতীয় যুবশক্তির আহবায়ক এডভোকেট তরিকুল ইসলাম, নাটোর জেলার যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, উপজেলা জামায়াতের আমির আ.ব.ম আমানউল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতের আমীর সাদরুল উলা, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক টিংকু সরদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জাকারিয়া মাসুদ।

Leave a Reply