শিরোনাম
ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে: মির্জা মোস্তফা জামান উল্লাপাড়ায় ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার বিএনপিতে যোগ দিলেন উপজেলা জামায়াতের সাবেক আমিরের ছেলে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘চট্টগ্রাম বন্দরে অচলাবস্থায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধংস হয়ে গেছে’ আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না: জোনায়েদ সাকি বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে যেসব বিষয় বিএনপির আরও ৮ নেতা বহিষ্কার জাতীয় নির্বাচন: রাঙ্গামাটিতে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফরিদপুর-৪ আসনে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা মার্কার প্রার্থী মিজানুর রহমান মোল্লা। তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মিজানুর রহমান বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ, শুধু ফরিদপুর-৪ আসনে উন্মুক্ত রাখায় দুই দলের দুজন প্রার্থী নির্বাচনী লড়াই করে যাচ্ছিলাম। এতে দল ও ইসলামের বিজয়ের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই উপলব্ধি থেকেই তাকে (দাঁড়িপাল্লাকে) সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছি। এখন আমাদের বিজয়ের বিষয়ে আর বাধা রইল না, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি আমার আমির আল্লামা মামুনুল হকের সঙ্গেই পরামর্শ করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আমার দেড় বছরের সাজানো গুছানো ফরিদপুর-৪ এর নির্বাচনী মাঠ একমাত্র ইসলামের দিকে তাকিয়ে ও জোটের সম্মান জানিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি।

জামাতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ১১ দলের দুইজন প্রার্থী ফরিদপুর-৪ নির্বাচনী মাঠে ছিলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা মার্কার প্রার্থী আমার জোটের ছোট ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছে। এখন আমাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। আমরা দুজনে মিলে ন্যায় ও ইনসাফের নীতি গড়ে তুলব, ইনশাআল্লাহ।

Leave a Reply