
অনলাইন ডেস্ক :- জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার তিনটি সংসদীয় আসনে ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছে বিজিবি।
ব্রিফিংয়ে বলা হয়, রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রে ৪ প্লাটুন, বরকল উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, তিনটি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, কাপ্তাইসহ সাতটি উপজেলায় সর্বাধিক ২৬৭টি ভোটকেন্দ্রে ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ের জন্য মাঠে কাজ করবে বিজিবি।



