শিরোনাম
ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে: মির্জা মোস্তফা জামান উল্লাপাড়ায় ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার বিএনপিতে যোগ দিলেন উপজেলা জামায়াতের সাবেক আমিরের ছেলে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘চট্টগ্রাম বন্দরে অচলাবস্থায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধংস হয়ে গেছে’ আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না: জোনায়েদ সাকি বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে যেসব বিষয় বিএনপির আরও ৮ নেতা বহিষ্কার জাতীয় নির্বাচন: রাঙ্গামাটিতে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির আরও ৮ নেতা বহিষ্কার

Chif Editor

অনলাইন ডেস্ক :- দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিএনপির আট নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাইনউদ্দিন মাইনু, এ কে এম হাবিবুর রহমান খায়ের, নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল মোল্লা, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও নবীনগর পৌর বিএনপির সাবেক সহসভাপতি মোবারক ভূইয়া, এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নবীনগরের ইঞ্জি. শফিকুল ইসলাম, হযরত আলী, আবু ছায়েদের নাম রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিরা বিএনপির কোনো কর্মসূচি বা কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের এসব বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Leave a Reply