শিরোনাম
আদিতমারী ও কালীগঞ্জ ২ আসনে ভোট কেনার অভিযোগে জনতা দলের নেতা আটক তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি-যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে: মির্জা মোস্তফা জামান উল্লাপাড়ায় ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার বিএনপিতে যোগ দিলেন উপজেলা জামায়াতের সাবেক আমিরের ছেলে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘চট্টগ্রাম বন্দরে অচলাবস্থায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধংস হয়ে গেছে’ আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না: জোনায়েদ সাকি বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে যেসব বিষয়

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Chif Editor

মোঃ জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি :- “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে পবিত্র কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়।

পরে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। তিনি বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে হলে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আলোকিত মানুষ হতে একাডেমিক শিক্ষার পাশাপাশি ভালো বই পড়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু-কিশোর ও যুব সমাজকে গ্রন্থাগারমুখী হতে হবে। পরিবার থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে এবং নিজ নিজ বাড়িতে ছোট পরিসরে হলেও পাঠাগার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান মো. সজিব আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সালেহা বেগম স্মৃতি পাঠাগারের পরিচালক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, কামারখন্দ বেগম রোকেয়া হরমুজ আলীমিয়া স্মৃতি পাঠাগারের প্রফেসর রেজাউল করিম রাজা, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয় এবং সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান স্বপনা খাতুন।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, বই পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৪১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply