শিরোনাম
আদিতমারী ও কালীগঞ্জ ২ আসনে ভোট কেনার অভিযোগে জনতা দলের নেতা আটক তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি-যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই ভোটাধিকারের ও গণতন্ত্রের ট্রেন ১২ ফেব্রুয়ারিতে গন্তব্যে পৌঁছাবে: মির্জা মোস্তফা জামান উল্লাপাড়ায় ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার বিএনপিতে যোগ দিলেন উপজেলা জামায়াতের সাবেক আমিরের ছেলে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ‘চট্টগ্রাম বন্দরে অচলাবস্থায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধংস হয়ে গেছে’ আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না: জোনায়েদ সাকি বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে যেসব বিষয়

উল্লাপাড়ায় ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন পুলিশ সুপার

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :-  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকার ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) উল্লাপাড়া থানা এলাকায় ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, গুজব ও অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য, সন্দেহজনক কর্মকাণ্ড বা আইনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য সাংবাদিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল, উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় জনসাধারণের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply