শিরোনাম
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত জোটের আরেক প্রার্থী চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী আন্দোলনকারীরা ছত্রভঙ্গ, শাহবাগে অবস্থান করছে পুলিশ ক্ষমতায় গেলে কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন করবে বিএনপি সরকারি কর্মচারীদের আন্দোলন নির্বাচনের আগে সরকারের বড় পরীক্ষা? বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের জলবায়ু মোকাবিলায় তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিদিশা এরশাদ মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঘিওর উপজেলার বিএনপির অঙ্গ সংগঠন

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা, নীলফামারীতে বিক্ষোভ

Chif Editor

অনলাইন ডেস্ক :- জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার নেতাকর্মীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

এতে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর, সদস্যসচিব বোরহান আহমেদ, যুগ্ম আহ্বায়ক রইসুল ইসলাম অম্লান, যুগ্ম সদস্যসচিব রেজাউল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে করতে হবে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

এ সময় হাদি হত্যার বিচারের দাবিতে আজ ইনকিলাব মঞ্চের আল জাবের, রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের ভাইসহ শতাধিক নিরীহ মানুষের ওপর যে হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

Leave a Reply