শিরোনাম
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত জোটের আরেক প্রার্থী চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী আন্দোলনকারীরা ছত্রভঙ্গ, শাহবাগে অবস্থান করছে পুলিশ ক্ষমতায় গেলে কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন করবে বিএনপি সরকারি কর্মচারীদের আন্দোলন নির্বাচনের আগে সরকারের বড় পরীক্ষা? বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের জলবায়ু মোকাবিলায় তারেক রহমানের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিদিশা এরশাদ মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঘিওর উপজেলার বিএনপির অঙ্গ সংগঠন

জাপানের নির্বাচনে মার্কিন প্রভাব, তাকাইচিকে ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’

Chif Editor

অনলাইন ডেস্ক :- জাপানের আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘পূর্ণ ও সর্বাত্মক’ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি আগামী মাসে হোয়াইট হাউজে তাকাইচিকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাকাইচি ও তাঁর জোট যে কাজ করছে, তার জন্য তিনি বিশেষ স্বীকৃতির যোগ্য।

জাপানের সরকারি মুখপাত্র কেই সাতো নিশ্চিত করেছেন যে, আগামী ১৯ মার্চ তাকাইচিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এই সফরকে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের অটুট বন্ধনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি ব্রিটেনের মার্গারেট থ্যাচারের আদর্শে অনুপ্রাণিত একজন রক্ষণশীল নেতা। তিনি জাতীয়তাবাদ ও প্রতিরক্ষা খাতে কঠোর অবস্থানের জন্য পরিচিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সমর্থন তাঁর ডানপন্থী ও জাতীয়তাবাদী বিদেশি নেতাদের পাশে দাঁড়ানোর কৌশলেরই অংশ। তাকাইচির প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর উদ্যোগ চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী, এই নির্বাচনে তাকাইচির নেতৃত্বাধীন জোট বড় জয়ের পথে রয়েছে।

Leave a Reply