শিরোনাম
ফটিকছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা: মাওলানা শাহজাহান ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা হবে: তারেক রহমান ভোটারই হননি সালমান-পলক-আনিসুল, ভোট দিতে পারেননি ইনু-মেনন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয় বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয় হবে কারাগারে: অমিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু তারেক রহমান উন্নত এবং নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন: পুতুল

বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয় হবে কারাগারে: অমিত

Chif Editor

অনলাইন ডেস্ক :- যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দিনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির জায়গা যশোরের মুক্ত পরিবেশে হবে না, তাদের ঠিকানা হবে কারাগারে।

তিনি বলেন, ‘জনগণের সামান্য কষ্টের কারণ হয় এমন ব্যক্তি যদি আমার দলের সর্বোচ্চ নেতাও হয় তার জায়গা কারাগারে নিশ্চিত করবো। আজকে যারা বিএনপির প্রতিপক্ষ হয়ে নির্বাচন করছে অতীতে তাদের রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। সে কারণে জনগণের জন্য তাদের কোন কর্মপরিকল্পনা নেই।

তারা ধর্মের নামে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণ ধর্মের অপব্যাখ্যকারীদের রুখে দেবে’।  শনিবার (০৭ ফ্রেব্রুয়ারি) সদর উপজেলার নতুনহাট বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, ধানের শীষে ভোট দিলে যশোরের মতো সারাদেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।
মানুষ উন্নয়ন বুঝে পায়। এটি বিগত সময়ে বিএনপি বারংবার প্রমাণ করেছে। সে কারণে আজ মানুষ ভোটের জন্য উদগ্রীব হয়ে গেছে। অতীতে মানুষ যতবারই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই নিজেদের প্রয়োজনে ধানের শীষে আস্থা রেখেছে।

Leave a Reply