শিরোনাম
ফটিকছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা: মাওলানা শাহজাহান ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা হবে: তারেক রহমান ভোটারই হননি সালমান-পলক-আনিসুল, ভোট দিতে পারেননি ইনু-মেনন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয় বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয় হবে কারাগারে: অমিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু তারেক রহমান উন্নত এবং নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন: পুতুল

ফটিকছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা: মাওলানা শাহজাহান

Chif Editor

দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশ এগোতে পারে না ,দাঁড়িপাল্লার গণজাগরণ ঠেকানো যাবে না।

ফটিকছড়ি প্রতিনিধি :- 
ফটিকছড়িতে দাঁড়িপাল্লার গণজাগরণ ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, রাষ্ট্র গঠনের জন্য পাঁচটি মৌলিক বিষয় অপরিহার্য। প্রথমত সততা, দ্বিতীয়ত নৈতিক দৃঢ়তা ও আদর্শিক অবস্থান, তৃতীয়ত ইনসাফ বা ন্যায়বিচার, চতুর্থত দক্ষতা এবং পঞ্চমত কর্মসংস্থান। তিনি বলেন, দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশ কখনো এগোতে পারে না।

শনিবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট শিক্ষা কমপ্লেক্স মাঠে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়া বিষয়ক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুফতি শিহাব উদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি জোন পরিচালক মামুনুর রশিদ মিনহাজ এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।

ভূজপুর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় এবং ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা একরামুল হক, শহীদুল ইসলাম সাফি, এম এ সত্তার, সফিউল আলম নূরী, ডা. আব্দুর রহিম, এডভোকেট ইসমাইল গনি, এজহারুল ইসলাম, নুর মোহাম্মদ আল কাদেরি, জিয়াউল হক জিয়া, হাসান সামশুউদ্দিনসহ জোট ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মুফতি শিহাব উদ্দিন বলেন, আলেম-ওলামা ও সাধারণ মানুষের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১১ দলীয় জোটের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহজাহান বলেন, দেশের ধ্বংসের মূল কারণ তিনটি—দুর্নীতি, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ। দুর্নীতি বাংলাদেশকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে, ফ্যাসিবাদ মানুষের কণ্ঠরোধ করেছে এবং আধিপত্যবাদ দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। এসবের বিরুদ্ধে জামায়াতে ইসলামী স্পষ্ট ও আপসহীন অবস্থান নিয়েছে।

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, শুধু বেকার ভাতা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রতিটি বেকারের জন্য সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রযুক্তি ও উন্নয়নের নামে দেশ বিক্রির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।

সাম্প্রদায়িকতা বিষয়ে মাওলানা শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান নাগরিক। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জামায়াতের ঈমানি দায়িত্ব।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়। দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্যের বিরুদ্ধে গণরায়ের প্রতিফলন ঘটবে এই নির্বাচনে। আবারও ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। কোনো জালিয়াতি জনগণের রায় ঠেকাতে পারবে না।

Leave a Reply