শিরোনাম
নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার ফটিকছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা: মাওলানা শাহজাহান ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: তারেক রহমান ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা হবে: তারেক রহমান ভোটারই হননি সালমান-পলক-আনিসুল, ভোট দিতে পারেননি ইনু-মেনন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয় বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয় হবে কারাগারে: অমিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, তুলনামুলকভাবে আইনশৃঙ্খলা ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। দুটি হত্যার মতো ঘটনা ঘটেছে। একজন প্রার্থী হাদি মারা গেছেন। হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় নিতে সরকার কাজ করছে। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামুলক ভালো রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় রংপুরের সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইনকিলাব মঞ্চের গতকালকের ঘটনা প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোন চাপে নেই, আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হচ্ছে, এখন যারাই মুভমেন্ট করবে, নির্বাচনের প্রতিকুলে সকলধরণের মুভমেন্টের বিরোধী নির্বাচন কমিশন। তাই নির্বাচন সুষ্ঠ ও নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সকলের কাছে এসব মুভমেন্ট বন্ধ রাখা আহবান রইলো।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে তিনি বলেন, কোন ইলেকশন ইন্জিনিয়ারিং হচ্ছে না। হবেও না। আমরা জাতিকে স্বচ্ছ ও সুষ্ঠ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ বাহিনীর সদস্যদের মাঝে একটি ভালো নির্বাচন উপহার দিতে যে মানসিকতা দরকার, তা আমরা লক্ষ করেছি। সবমিলিয়ে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত।

দলীয় প্রধানদের কটাক্ষমুলক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশে ভোটযুদ্ধ চলছে, এই যুদ্ধের মাঠে প্রতিটি দল প্রধান যে বক্তব্য রাখছেন, তা নির্বাচনের স্ব স্ব রাজনৈতিক কৌশলমাত্র। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এখানে আমাদের বলার কিছু নেই। তবে সব পক্ষই শান্ত থেকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখবে এটি আমরা কামনা করছি।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ডিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধ্যান ও জেলার ৬ টি সংসদীয় আসনে দায়িত্বররত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মতবিনিময় সভা করেছেন। মতনিবিময়ে সভাপতিত্ব করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

Leave a Reply