শিরোনাম
রক্ত দিয়ে কেনা দেশে ভাড়াটিয়া রাজনীতি চলবে না: মামুনুল হকের হুঁশিয়ারি খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার আসামি যুবলীগ নেতা রবিউল রবি গ্রেপ্তার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গাজীপুরে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থীর পথসভা যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না, সেই দলকে মানুষ সমর্থন করবে না: মির্জা ফখরুল সানজিদা ইসলাম তুলি স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’: তারেক রহমান নির্বাচন স্থগিত এমন গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত কাল রাত থেকে ৯৬ ঘণ্টায় ১০০০ টাকার বেশি মোবাইল ব্যাংকিং বন্ধ

গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Chif Editor

বিউটি আক্তার, গাজীপুর প্রতিনিধি :- গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় অবস্থিত গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী পৌর মেয়র মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ও জমিদাতা হাজী মো. আব্দুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে মো. মজিবুর রহমান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে এবং আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত ও ক্রীড়ামুখী করে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের ভূমিকার প্রশংসা করেন।

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, সাধারণ সম্পাদক রহিম মাতাব্বর, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন মাস্টারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং গত এসএসসি, এইচএসসি ও অভ্যন্তরীণ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

Leave a Reply