শিরোনাম
রক্ত দিয়ে কেনা দেশে ভাড়াটিয়া রাজনীতি চলবে না: মামুনুল হকের হুঁশিয়ারি খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার আসামি যুবলীগ নেতা রবিউল রবি গ্রেপ্তার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গাজীপুরে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থীর পথসভা যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না, সেই দলকে মানুষ সমর্থন করবে না: মির্জা ফখরুল সানজিদা ইসলাম তুলি স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’: তারেক রহমান নির্বাচন স্থগিত এমন গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত কাল রাত থেকে ৯৬ ঘণ্টায় ১০০০ টাকার বেশি মোবাইল ব্যাংকিং বন্ধ

রক্ত দিয়ে কেনা দেশে ভাড়াটিয়া রাজনীতি চলবে না: মামুনুল হকের হুঁশিয়ারি

Chif Editor

সিরাজগঞ্জ প্রতিনিধি:- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ কোনো কারও ভাড়াটিয়া রাষ্ট্র নয়। এই দেশ ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ, রক্ত দিয়ে কেনা এক স্বাধীন ভূখণ্ড। মানুষের কণ্ঠরোধ করতে গুম, খুন ও দমন–পীড়নের মাধ্যমে দেশকে পরিকল্পিতভাবে একটি ‘মৃত্যুকূপে’ পরিণত করা হয়েছিল।

রোববার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতীতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ভাত ও ব্যালটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ ছিল না। সারাদেশে প্রায় চার কোটি ছাত্র-জনতা ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এই আন্দোলনে দেড় হাজার মানুষ শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন ৩০ হাজারের বেশি জুলাইযোদ্ধা। বহু মায়ের বুক ভেসেছে কান্নায়। এত ত্যাগের পর বাংলার জমিন ফ্যাসিবাদমুক্ত হলেও মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, জনগণ ভেবেছিল এবার চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, একটি গোষ্ঠী গত ১৫ বছরের দুঃশাসনের ধারাবাহিকতায় জনগণের রক্ত শুষে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে।

দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশে শাসকের পরিবর্তন হয়েছে বারবার, কিন্তু শোষণের চরিত্র বদলায়নি। স্বাধীনতার আগে বিদেশি শাসকেরা এদেশের সম্পদ লুট করে নিয়ে গেছে, আর এখন দেশের শাসকরাই সেই সম্পদ বিদেশে পাচার করছে।

সতর্কবার্তা দিয়ে আল্লামা মামুনুল হক বলেন, এদেশের ইসলামপন্থীরা কারও ভাড়াটিয়া হিসেবে বেঁচে থাকবে না। কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে বা এদেশের মানুষের সঙ্গে বেইমানি করে, তার পরিণতি ভালো হবে না। বাংলাদেশে টিকে থাকতে হলে জনগণের অধিকার রক্ষা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে দুটি ‘ভূত’—সন্ত্রাসবাদ ও দুর্নীতি—দূর করতেই ১১ দলীয় জোট মাঠে নেমেছে। ইনশাআল্লাহ, ১২ তারিখে এই জোট ভূমিধস জয় লাভ করবে।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের আমির মো. আলী মর্তুজা। যৌথ সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী ও উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ, ১১ দলীয় ঐক্যজোটের সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা মুফতি আব্দুর রউফ, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুস ছালাম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীনসহ জোটের অন্যান্য নেতারা। জনসভায় প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply