
অনলাইন ডেস্ক :- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম আমাদের মনে হয় যে ইনফ্লুয়েন্সড হয়ে তারা করেন। যেমন বিএনসিসির বিষয়ে আমরা একটি দলের দাবির প্রেক্ষিতে বিএনসিসিকে কেন্দ্রে না রাখার বিষয়ে এক ধরনের কথা শুনেছিলাম।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ১১ দলীয় জোটের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ইসি আজকে বলেছেন তারা এটা পুনর্বিবেচনা করছেন এবং আমাদের এটা স্পষ্ট দাবি থাকবে যে, বিএনসিসি যেন কেন্দ্রে থাকে।
আসিফ মাহমুদ আরও বলেন, আমাদের আরেকটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যখন আমাদের প্রার্থীরা বিভিন্ন অফিসারদের বিষয়ে অভিযোগ করেছেন লিখিতভাবে নির্বাচন কমিশনে, সেটার আর কোনো রিপ্লাই আসলে পাওয়া যাচ্ছে না।


