
কুমিল্লা প্রতিনিধি :- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ খোরশেদ মিয়াকে (৪৬) ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খানের দিকনির্দেশনায় এএসআই শামীম আহাম্মেদ সঙ্গীয় ফোর্স সহ ডিএমপি ঢাকা হাতিরঝিল থানা হইতে তাকে গ্রেফতার করে।
খোরশেদ মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের বুলু মিয়া প্রকাশ বিল্লাল এর ছেলে। তিনি ১৯৯৯ সালের একটি হত্যা মামলার আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



