৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: হাফিজ উদ্দিন আহমেদ

Chif Editor

অভিশেখ চন্দ্র রায় , রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের ৩০০ আসনের সংসদ সদস্যরা যদি সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত থাকেন, তাহলে বাংলাদেশও দুর্নীতিমুক্ত দেশে পরিণত হবে।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি। তাদের সততা, জবাবদিহিতা ও নৈতিকতার ওপরই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে প্রশাসনের বিভিন্ন স্তরেও ইতিবাচক পরিবর্তন আসবে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
সভায় আরও বক্তব্য দেন জেলা সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী, যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউনিয়ন সভাপতি এ কে এম ফজলুল হক, যুবসংহতির সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইশাহাক আলী এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply