শিরোনাম
নির্বাচনের আগে রাজধানীতে লোকাল বাস সংকট, চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) জাপা-এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল বোরকা খুলে মহিলাদের ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর: আরিফুল জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না: ডা. শফিকুর রহমান একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাক্ষাৎ ইসলামী আন্দোলনের সমর্থন পেলেন সারজিস আলম

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার এই ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। বুধবার বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।

ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণের মাধ্যমেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গণভোটও অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাষণে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে। এ লক্ষ্যে এরইমধ্যে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী কাজ শুরু করেছে।

Leave a Reply