
অনলাইন ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টায় অনুষ্ঠিত এ সভায় অংশ নেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও মুখপাত্র ড. মাহাদী আমিনসহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মী।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মতামত তুলে ধরেন।



