শিরোনাম
নির্বাচনের আগে রাজধানীতে লোকাল বাস সংকট, চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) জাপা-এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল বোরকা খুলে মহিলাদের ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর: আরিফুল জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না: ডা. শফিকুর রহমান একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাক্ষাৎ ইসলামী আন্দোলনের সমর্থন পেলেন সারজিস আলম

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি তাজা ককটেল এবং ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে নাশকতা কিংবা আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। র‍্যাব জানায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে র‍্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল মহানগরীর উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে র‍্যাবের আরেকটি দল পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি রামদা, ৫টি হাঁসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুঠারসদৃশ টাঙ্গি এবং দুটি বড় হ্যামার।

র‍্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরি বা জনমনে আতঙ্ক ছড়াতে এসব অস্ত্র ও ককটেল মজুত করা হয়েছিল।

উদ্ধারকৃত আলামতগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply