শিরোনাম
নির্বাচনের আগে রাজধানীতে লোকাল বাস সংকট, চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) জাপা-এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল বোরকা খুলে মহিলাদের ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর: আরিফুল জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না: ডা. শফিকুর রহমান একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাক্ষাৎ ইসলামী আন্দোলনের সমর্থন পেলেন সারজিস আলম

নির্বাচনের আগে রাজধানীতে লোকাল বাস সংকট, চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা

Chif Editor

তৌহিদ ইসলাম, ঢাকা প্রতিনিধি :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর মাত্র দুই দিন বাকি। নির্বাচনের দুই দিন আগ থেকেই রাজধানী ঢাকায় লোকাল বাসের সংকট দেখা দিয়েছে। এর ফলে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র জনদুর্ভোগ শুরু হয়েছে। বিশেষ করে অফিসগামী যাত্রীদের ভোগান্তির যেন কোনো শেষ নেই।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর খিলক্ষেত, বিশ্বরোড ও কুড়িল এলাকায় লোকাল বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সকাল থেকেই এসব এলাকায় শত শত অফিসযাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। অনেকের অফিস সময় পার হয়ে গেলেও তারা বাসের আশায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

দীর্ঘ অপেক্ষার পর একের পর এক বাস এলেও অতিরিক্ত যাত্রীচাপে বাসে ওঠা কঠিন হয়ে পড়ছে। অনেক যাত্রী বাসের দরজায় ঝুলে ঝুলেই কর্মস্থলের উদ্দেশে রওনা দিচ্ছেন। যাত্রীরা এই অবস্থাকে চরম জনদুর্ভোগ হিসেবে বর্ণনা করছেন।
এদিকে বাস সংকটের সুযোগ নিয়ে কিছু সিএনজি ও মোটরসাইকেলচালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, বিমানবন্দর থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পর্যন্ত সিএনজিতে ভাড়া চাওয়া হচ্ছে ৩০০ টাকা।

ভুক্তভোগীদের অভিযোগ, পরিবহন সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা সাধারণ জনগণকে জিম্মি করে ফেলেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন যাত্রীরা।

Leave a Reply