শিরোনাম
নারায়ণগঞ্জ শেষ মুহূর্তে বাজিমাত করতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কড়া নাড়ছে ঘরমুখো মানুষের ডল, এই নির্বাচনকে ঘিরে আড়াইহাজারে জামায়াত প্রার্থীর এজেন্ট মাহবুবুর রহমান নিখোঁজ থানায় জিডি নির্বাচনের আগে সিএনজির দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার কার্ড ইস্যুতে টালবাহানা: ক্ষুব্ধ বরিশালের সাংবাদিক সমাজ জামায়াত নেতার গাড়িতে স্থানীয়দের তল্লাশি, ২ লাখ টাকা উদ্ধারের অভিযোগ ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটের টানে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, নির্বাচন নিয়ে উৎসব-আতঙ্ক বরিশাল-৩ পুনরুদ্ধার চায় বিএনপি, জয়ের বিষয়ে আশাবাদী জাপা–এবি পার্টি

পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক

Chif Editor

অনলাইন ডেস্ক :- পাবনার ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন পেশাদার অপরাধীকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঈশ্বরদীর বাঘইল থেকে শাহিন নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হযরত ও খোকন নামে আরও দুজনকে আটকের পর ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি স্বয়ংক্রিয় এসএলআর, দুটি বিদেশি রিভলবার, একটি পয়েন্ট টুটু রাইফেল ও একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, আটকরা পেশাদার অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অস্ত্র উদ্ধার করা হয়। তবে নির্বাচনসংক্রান্ত কোনো বিষয় নয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply