শিরোনাম
নারায়ণগঞ্জ শেষ মুহূর্তে বাজিমাত করতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কড়া নাড়ছে ঘরমুখো মানুষের ডল, এই নির্বাচনকে ঘিরে আড়াইহাজারে জামায়াত প্রার্থীর এজেন্ট মাহবুবুর রহমান নিখোঁজ থানায় জিডি নির্বাচনের আগে সিএনজির দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার কার্ড ইস্যুতে টালবাহানা: ক্ষুব্ধ বরিশালের সাংবাদিক সমাজ জামায়াত নেতার গাড়িতে স্থানীয়দের তল্লাশি, ২ লাখ টাকা উদ্ধারের অভিযোগ ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটের টানে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, নির্বাচন নিয়ে উৎসব-আতঙ্ক বরিশাল-৩ পুনরুদ্ধার চায় বিএনপি, জয়ের বিষয়ে আশাবাদী জাপা–এবি পার্টি

ভোটের টানে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, নির্বাচন নিয়ে উৎসব-আতঙ্ক

Chif Editor

ঢাকা শহরের সড়কগুলোতে যানবাহনের শূন্যতা লক্ষ্য করা গেছে। নেই তেমন যানবাহন, নেই যানজট, নেই ট্রাফিক সিগন্যাল। মাঝে মাঝে দেখা যাচ্ছে দু একটি অটোরিকশা, পাশাপাশি সড়কে অনেকক্ষণ তাকিয়ে থাকলে দেখা যায় এক-দুটি প্রাইভেটকার। তবে ভোটের টানে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ব্যবসায়ী মনসুর আলী বলেন, ঢাকা শহরে এমন যানবাহনের শূন্যতা ঈদেরদিনও দেখা যায়নি। তাছাড়া এ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আতঙ্কটাও বেশি আপনারা খালি উৎসবের কথাই লেখেন, উৎসব যেমন আছে নিজের ভোট দেওয়ার আনন্দ যেমন আছে, তেমনি মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কী হবে, কী হতে চলেছে?

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-রামপুরা-খিলগাঁও চৌধুরীপাড়ার বিভিন্ন সড়ক ঘুরে গাড়ি শূন্যতার দৃশ্য এভাবেই চোখে পড়ে।

রড সিমেন্ট ব্যবসায়ী সেই মনসুর আহমেদ আরও বলেন, এবার নির্বাচন উৎসব আমেজের মধ্যে হবে, সবাই আনন্দে নিয়ে ভোট দেবেন, এ কথাগুলো ঠিক থাকলেও মানুষের মনে কিন্তু আতঙ্ক ঘুরপাক খাচ্ছে।

অনেকে বলছেন, আসলে কী হবে কী হচ্ছে চারদিকে মানুষ খোঁজখবর নিচ্ছেন চিন্তিত আছেন তবে সবাই আশা করছেন নির্বাচন যেন একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। মানুষ শান্তি চায়। 

ফাঁকা রাজধানীর সড়ক

এদিকে অ্যাডিশনাল কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি নির্বাচন উপলক্ষে যেমন ধরুন পরিবহন শ্রমিকরা অধিকাংশই ভোট উৎসবে ভোট প্রয়োগ করতে তাদের গ্রামের বাড়িতে গেছেন। পাশাপাশি দূরপাল্লার কিছু বাস আসা-যাওয়া করছে।

ঢাকা মহানগর এলাকায় স্বাভাবিক দিনে সড়কে যানবাহনের যেমন প্রচুর চাপ থাকে সেই তুলনায় সড়ক ফাঁকাই বলা চলে।ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, নির্বাচন উপলক্ষে সড়কে যানবাহন স্বল্পতা থাকার কারণেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। বর্তমানে কমলাপুর রেলস্টেশনে এখনো যাত্রীদের প্রচণ্ড ভিড়।

অপরদিকে স্টেশন থেকে একটি সূত্র জানান, সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে একটি ট্রেন বেরিয়ে যাওয়ার সময় লক্ষ্য করা যায় ট্রেনের ছাদে প্রচুর যাত্রী অবস্থান নিয়েছে আর ভেতরে তো যাত্রীদের গাদাগাদি অবস্থা।

ফাঁকা রাজধানীর আবাসিক এলাকার সড়ক

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে রাজধানীতে সকাল থেকে যানবাহনের তেমন চলাচল লক্ষ্য করা যায়নি বললেই চলে।

তবে সড়কে কিছু অটোরিকশা চলাচল করছে পাশাপাশি দুই একটি প্রাইভেটকারও সিএনজিচালিত অটোরিকশা। এটা হয়তোবা বেলা গড়িয়ে বাড়তেও পারে আবার সন্ধ্যার দিকে কমে যেতেও পারেও।

Leave a Reply