শিরোনাম
কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক জামায়াত ঘরানার সাংবাদিক ভাইয়েরা আজ জোরেশোরে একটা অভিযোগ করছেন: এম আব্দুল্লাহ সিদ্ধিরগঞ্জ ভোটকেন্দ্র সিল মারতে গিয়ে আটক সাবেক জামায়াত আমীর নারায়ণগঞ্জ শেষ মুহূর্তে বাজিমাত করতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কড়া নাড়ছে ঘরমুখো মানুষের ডল, এই নির্বাচনকে ঘিরে আড়াইহাজারে জামায়াত প্রার্থীর এজেন্ট মাহবুবুর রহমান নিখোঁজ থানায় জিডি নির্বাচনের আগে সিএনজির দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার কার্ড ইস্যুতে টালবাহানা: ক্ষুব্ধ বরিশালের সাংবাদিক সমাজ জামায়াত নেতার গাড়িতে স্থানীয়দের তল্লাশি, ২ লাখ টাকা উদ্ধারের অভিযোগ

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার

Chif Editor

শিল্পী আক্তার. রংপুর ব্যুরো :- সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকার মতো নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে সন্দেহজনক আচরণের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বলেন— “বেলাল উদ্দিন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার কাছে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। অল্প সময়ের মধ্যেই গণমাধ্যমের সামনে মেশিনে টাকা গণনা করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাত্র একদিন আগে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে এত বড় পরিমাণ নগদ অর্থ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম নিয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন— নির্বাচনে নগদ অর্থের ব্যবহার নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। এরকম বিপুল পরিমাণ টাকা জব্দ হওয়া জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। তদন্তের মাধ্যমে টাকার উৎস ও উদ্দেশ্য স্পষ্ট করা জরুরি

পুলিশ সূত্রে জানা যায়— উদ্ধারকৃত টাকা মেশিনে গণনা করা হবে, গণনা শেষে পুরো অর্থ জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply