শিরোনাম
কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক জামায়াত ঘরানার সাংবাদিক ভাইয়েরা আজ জোরেশোরে একটা অভিযোগ করছেন: এম আব্দুল্লাহ সিদ্ধিরগঞ্জ ভোটকেন্দ্র সিল মারতে গিয়ে আটক সাবেক জামায়াত আমীর নারায়ণগঞ্জ শেষ মুহূর্তে বাজিমাত করতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কড়া নাড়ছে ঘরমুখো মানুষের ডল, এই নির্বাচনকে ঘিরে আড়াইহাজারে জামায়াত প্রার্থীর এজেন্ট মাহবুবুর রহমান নিখোঁজ থানায় জিডি নির্বাচনের আগে সিএনজির দৌরাত্ম্য, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার কার্ড ইস্যুতে টালবাহানা: ক্ষুব্ধ বরিশালের সাংবাদিক সমাজ জামায়াত নেতার গাড়িতে স্থানীয়দের তল্লাশি, ২ লাখ টাকা উদ্ধারের অভিযোগ

কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

Chif Editor

কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন তারা।

আটক ব্যক্তির নাম মাওলানা হাবিবুর রহমান হেলালি। তিনি ইউনিয়ন জামায়াতের আমির। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মুরাদনগরের চালিয়াকান্দি থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের কাছে টাকা বিতরণে যাচ্ছিলেন মাওলানা হাবিবুর রহমান। পরে মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান। তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, দুই লাখ টাকাসহ হাবিবুর রহমান হেলালিকে স্থানীয়রা আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করে। সেখান থেকে তাকে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি রায় দেন তা পরে জানা যাবে।

Leave a Reply