
অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোট দেন।
এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদে ভিড়। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী।



