
অনলাইন ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে এক অদ্ভুত কাণ্ড ঘটালেন যুবক। নিজের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আগে প্রয়োগ করলেন নিজের অধিকার।
ওই যুবকের নাম মো. সামিউল ইসলাম (৩২)। সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কনের বাড়িতে যাওয়ার কথা ছিল সামিউলের। তার আগে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করেন তিনি।


