সিলেট-১: ৩১ কেন্দ্রের ৩০টিতে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত

Chif Editor

অনলাইন ডেস্ক :- সিলেট-১ আসনের ৩১ কেন্দ্রের ফলাফলে ৩০টিতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামের মাওলানা হাবিবুর রহমান।

৩১ কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী ধানের শীষ পেয়েছে ২৪০২৯ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১৫২০৯ ভোট।

কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর পেয়েছেন ১০৭ ভোট, প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা মার্কায় মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ৮৭ ভোট।

ব্লু-বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ (পুরুষ) কেন্দ্রে ধানের শীষ ৫৮০, দাঁড়িপাল্লা ৫০১ ভোট।

ব্লু-বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজ (মহিলা) কেন্দ্রে ধানের শীষ ৫০৫ এবং দাঁড়িপাল্লা ৪৩৮ ভোট।

মির্জা জাঙ্গাল উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৯৭০ ভোট ও দাঁড়িপাল্লা ৩৫৭ ভোট।

কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১,০৫১ এবং দাঁড়িপাল্লা ৭২৪ ভোট।

সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন ভবন) কেন্দ্রে ধানের শীষ ৬৪৩ ভোট ও দাঁড়িপাল্লা ৫৬৫ ভোট।

সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন) কেন্দ্রে ধানের শীষ ৫২৩ এবং দাঁড়িপাল্লা ৪৬৪ ভোট।

রসময় মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে ধানের শীষ ৩০৬ ভোট, দাঁড়িপাল্লা ২১৩ ভোট।

উপশহর তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৯২৮ এবং দাঁড়িপাল্লা ৬৮৭ ভোট।

কাজী জালাল উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৬৯৭ ভোট ও দাঁড়িপাল্লা ৫১৫ ভোট।

কাজী জালাল উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা কেন্দ্রে ধানের শীষ ৬০৭ এবং দাঁড়িপাল্লা ৫১৫ ভোট।

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ ৪১৬ ভোট ও দাঁড়িপাল্লা ৩৬৮ ভোট।

রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৫২৫ ভোট ও দাঁড়িপাল্লা ৫৩৫ ভোট।

বুরজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৭৩৬ ভোট ও দাঁড়িপাল্লা ১৬১ ভোট।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ ১,০৬৬ ভোট ও দাঁড়িপাল্লা ৭১০ ভোট।

মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১,০৫৭ ও দাঁড়িপাল্লা ৭৭৪ ভোট।

কালিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৭২৮ ও দাঁড়িপাল্লা ৩৪৩ ভোট।

ফকিরেরগাঁও পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৭৪০ ভোট, দাঁড়িপাল্লা ৪৪৪ ভোট।

আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা ৬০৩, ধানের শীষ ৫৬১ ভোট।

আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১,০৪১ ভোট ও দাঁড়িপাল্লা ২০৩ ভোট।

খাসরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (কালেঙ্গার পার) কেন্দ্রে ধানের শীষ ৬৬৬ এবং দাঁড়িপাল্লা ৫১৪ ভোট।

কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১,৫৫০ এবং দাঁড়িপাল্লা ৭৮১ ভোট।

পুরান কালারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৭২০ এবং দাঁড়িপাল্লা ৪৩২ ভোট।

বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ ৮৭১ ভোট এবং দাঁড়িপাল্লা ৩৮৭ ভোট।

আলী বাহার চা বাগান অফিস কেন্দ্রে ধানের শীষ ১,০১৭ এবং দাঁড়িপাল্লা ৩৯২ ভোট।

লাখাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ১,১১১ ভোট, দাঁড়িপাল্লা ৮৬৬ ভোট।

সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ধানের শীষ ১,৪৩৩ এবং দাঁড়িপাল্লা ১,১৪২ ভোট।

মদন মোহন কলেজ (আবুল মাল আব্দুল মুহিত ভবন) কেন্দ্রে ধানের শীষ ৬৭৪ এবং দাঁড়িপাল্লা ২৫৯ ভোট।

কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (নিচতলা ও ২য় তলা) কেন্দ্রে ধানের শীষ ৬৩২, দাঁড়িপাল্লা ৩৫৯ ভোট।

কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩য় তলা) কেন্দ্রে ধানের শীষ ৭৮৫, দাঁড়িপাল্লা ৪৬৮ ভোট।

সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর) আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদীর (ধানের শীষ) ও জামায়াতের মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা)।

এ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৫৩ হাজার ১৮৩, নারী ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন এবং হিজড়া ১৩ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এসব ভোটার ২১৫টি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।

Leave a Reply