শিরোনাম
ঢাকা-১৬ আসনে ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুল হকের নির্বাচনে হেরেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না: বাসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে শহীদুল ইসলাম বাবুল জয়ী যে পদ্ধতিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮ প্রার্থী বিজয় ৩টিতে জামায়েত,এনসিপি,স্বতন্ত্র প্রার্থীর বিজয় ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী

এই সংসদ হবে স্বাধীনতার পর সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ: সালাহউদ্দিন

Chif Editor

অনলাইন ডেস্ক :- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতার পর এবারের সংসদ হবে সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রত্যাশা করে আসছে। নতুন সংসদ সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তার ভাষ্য অনুযায়ী, আইন প্রণয়নই নয়,আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই হবে সংসদের প্রধান লক্ষ্য। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দুর্নীতি নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারও এই সংসদের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং দ্রুত কার্যক্রম শুরু করবেন। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন বিএনপির এই নেতা।

Leave a Reply