শিরোনাম
ঢাকা-১৬ আসনে ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুল হকের নির্বাচনে হেরেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব নির্বাচন শান্তিপূর্ণ হলেও পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না: বাসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে শহীদুল ইসলাম বাবুল জয়ী যে পদ্ধতিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮ প্রার্থী বিজয় ৩টিতে জামায়েত,এনসিপি,স্বতন্ত্র প্রার্থীর বিজয় ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী

চাঁপাইনবাবগঞ্জে দু’গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া, ভাঙচুর-অগ্নিসংযোগ

Chif Editor

অনলাইন ডেস্ক :- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুই দফায় দুটি বাড়িতে হামলা চালানো হয় এবং উভয় পক্ষের অন্তত ৩ থেকে ৪ জন আহত হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিয়ালীমারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি প্রায় ১ হাজার ৪০০ ভোট এবং জামায়াত প্রায় ১ হাজার ভোট পায়। ফলাফল ঘোষণার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জামায়াত সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এতে সংঘর্ষের সূত্রপাত হয়।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। স্থানীয়দের দাবি, ঘটনার পেছনে বিএনপির একটি অংশ জড়িত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। তবে শুক্রবার সকালে আবারও বাবর আলী ও তার চাচাতো ভাই সাদিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহতদের মধ্যে সাদিকুল ইসলাম, তার ছেলে ইউসুফ আলী ও মেয়ে আদরীর নাম জানা গেছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাবর আলী বলেন, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবুও তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা দুঃখজনক।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবগঞ্জ থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, দুই কেন্দ্রে ভোটের ব্যবধান নিয়ে ভুল বোঝাবুঝির জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি এলাকায় অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply