
অনলাইন ডেস্ক :- ফরিদপুর-৪ আসনে বিপুল ভোটে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ২৭ হাজার ৪৮৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দিনব্যাপী কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



