
অনলাইন ডেস্ক :- নির্বাচন শান্তিপূর্ণ হলেও এটিকে পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না বলে উল্লেখ করেছে বাংলদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বাসদের প্রতিক্রিয়া সম্পর্কে এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানান। বিবৃতিতে তিনি বলেন, নানা অনিশ্চয়তা ও শঙ্কার পরেও গতকাল কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা সত্ত্বেও আপেক্ষিক অর্থে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বিবৃতিতে তিনি গণতন্ত্র, মানবাধিকার, জাতি, ধর্ম-বর্ণ, লিঙ্গ, বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সব নাগরিকের মৌলিক গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকের ন্যায্য মজুরি ও সবার শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থানের অধিকার নিশ্চিত, উগ্র-ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন প্রতিরোধ করতে বাসদ অতীতের মতোই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।


