
অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করেন। মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির শাহাদাত হোসেন সেলিম।
লক্ষ্মীপুর-১ আসনটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৩০২ জন। ভোট পড়েছে ১ লাখ ৬২ হাজার ৯৬২টি। বৈধ ভোট ১ লাখ ৫৮ হাজার ৭০।
হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মো. জাকির হোসেন পাটওয়ারী পেয়েছেন ১১ হাজার ১৫৬ ভোট। লাঙল প্রতীকে জাতীয় পার্টির (জাপা) মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৪১৪ ভোট। মই প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. বিল্লাল হোসেন পেয়েছেন ২০৩ ভোট। সিংহ প্রতীকে এনডিএমের মো. আলমগীর হোসাইন পেয়েছেন ১০৬ ভোট। ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম পেয়েছেন ১১৫ ভোট।


