শিরোনাম
আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই গৃহবধূর পাশে তারেক রহমান মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ

গাজীপুরে ফুটওভার ব্রিজ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

Chif Editor

গাজীপুরের হাজীর পুকুর এলাকায় একটি অসমাপ্ত ফুটওভার ব্রিজের লিফটের ফাঁকা স্থান থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে গাছা মেট্রো থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীর পুকুর এলাকার নির্মাণাধীন ফুটওভার ব্রিজের লিফটের ফাঁকা স্থানে মাছির অস্বাভাবিক আনাগোনা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে ঢাকনা খুলে ভেতরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ চলছে।

এ বিষয়ে গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মরদেহের পরিচয় শনাক্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। ঘটনার বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply