শিরোনাম
আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই গৃহবধূর পাশে তারেক রহমান মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ

তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির

Chif Editor

ডেস্ক রিপোর্ট :- বাংলাদেশের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান–এর শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম WION এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক নির্বাচনে বিএনপির বিজয়ের পর এই উদ্যোগকে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনের কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। দলটির পক্ষ থেকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, আঞ্চলিক বিষয়গুলো তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দক্ষিণ এশিয়াকে একটি প্রভাবশালী অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নতুন সরকার কাজ করবে। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

এই আমন্ত্রণকে দুই দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে সৌহার্দ্যের বার্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কাউকে আমন্ত্রণ জানানোর অর্থই পারস্পরিক সদিচ্ছা প্রকাশ। সময় স্বল্প হলেও এ বিষয়ে বিএনপি আন্তরিক বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।

প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানের নেতৃত্বে সম্ভাব্য নতুন সরকার আঞ্চলিক সহযোগিতায় সুষম নীতি গ্রহণের পরিকল্পনা করছে এবং সার্ক ও বিমসটেকের মতো বহুপাক্ষিক ফোরামগুলোকে সক্রিয় করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply