শিরোনাম
আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই গৃহবধূর পাশে তারেক রহমান মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ

তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মিসর দূতাবাস

Chif Editor

 অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস। শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক বার্তায় এ অ‌ভিনন্দন জানানো হয়।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, মিসর দূতাবাস বাংলাদেশের জনগণকে সংসদীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানাচ্ছে, যা বাংলাদেশের জনগণের ইচ্ছা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে।

বার্তায় আরও বলা হয়, মিসর নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী, যাতে আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো সুদৃঢ় হয় এবং উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়া যায়।

Leave a Reply