শিরোনাম
৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান কুমিল্লা-৬ আসনে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা: তরুণ প্রজন্মের বিএনপি নেতৃবৃন্দ”রা আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা

বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ

Chif Editor

অনলাইন ডেস্কঃ নরসিংদীর মাধবদীতে বিএনপি-জামায়াতের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে ৩ জন আহত ও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীর মাধবদীতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।

এর আগে গত শুক্রবার রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় নির্বাচনী ব্যানার অপসারণ করা নিয়ে দুই দলের স্থানীয় নেতাকর্মীরা বাগবিতণ্ডায় লিপ্ত হয়। পরে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এরপর উভয় পক্ষ শক্তি বৃদ্ধি করে রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। আহতদের পার্শ্ববর্তী আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত অবস্থায় মুক্তার হোসেন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে নরসিংদী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমের নেতৃত্বে পুলিশ, র‌্যাবের সমন্বয়ে যৌথবাহিনী ওই এলাকায় শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করে সংঘর্ষে জড়িত দুপক্ষের ১১ জনকে গ্রেপ্তার করে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে ডৌকাদি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply