শিরোনাম
৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান কুমিল্লা-৬ আসনে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা: তরুণ প্রজন্মের বিএনপি নেতৃবৃন্দ”রা আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা

মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা

Chif Editor

অনলাইন ডেস্কঃ  ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের এলাকাবাসীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাকে আপনাদের প্রতিনিধি ও সেবক হিসেবে নির্বাচিত করায় আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের। ঢাকা-১৫ আসনে আমাকে আপনাদের প্রতিনিধি ও সেবক হিসেবে নির্বাচিত করায় আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডা. শফিকুর রহমানের ভাষ্য, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের একার নয়। তিনি বলেছেন, এটি আপনাদের সবার বিজয়। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ মিরপুর-কাফরুল গড়ে তুলতে চাই। আমি নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করেছি যা শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি আপনাদের সাথে নিয়মিত বসতে চাই, আপনাদের সমস্য শুনতে চাই এবং আপনাদের পরামর্শ নিয়েই সকল সমস্যার সমাধান করতে চাই।

এসময় তিনি ১১ দলীয় জোটের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ঐকবদ্ধ বাংলাদেশ জোটের স্বেচ্ছাসেবক, জনশক্তি ও নেতৃবৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রম এই বিজয়কে সম্ভব করেছে। মহান রাব্বুল ইজ্জত আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।

পোস্টের শেষে জামায়াত আমির আরও বলেন, আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাই যেন তিনি আমাকে এই কঠিন দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার তৌফিক দান করেন। দেশ ও জাতির কল্যাণে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আমিন।

Leave a Reply