শিরোনাম
৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান কুমিল্লা-৬ আসনে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা: তরুণ প্রজন্মের বিএনপি নেতৃবৃন্দ”রা আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা

ধানের শীষে ভোট দেওয়ায় তালাক, সেই গৃহবধূর পাশে তারেক রহমান

Chif Editor

অনলাইন ডেস্কঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পরামর্শে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জেরে তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় জোহরার বাড়িতে যান সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। তারা জোহরার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার সন্তানদের পড়াশোনা ও সার্বিক সহায়তার আশ্বাস দেন।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।

এসময় ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের পর বিবি জোহরা তিন সন্তান নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তালাকটি শরিয়তসম্মত হয়েছে কি না, তা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply