শিরোনাম
৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান কুমিল্লা-৬ আসনে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা: তরুণ প্রজন্মের বিএনপি নেতৃবৃন্দ”রা আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন: আসিফ মাহমুদ পাবনায় আ.লীগপন্থী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জামায়াত নেতাদের বাড়িতে হামলা

এই বিজয় সকল বাংলাদেশীদের -অপর্ণা রায় দাস

Chif Editor

ঢাকা জেলা প্রতিনিধি :-  বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন এখন অব্দি দ্বিতীয়টি হয়নি উল্লেখ করে বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালীমন্দির এর সভাপতি অপর্ণা রায় দাস বলেন, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে নির্বাচনের জন্য জনগণ কতটা আগ্রহী ছিল । জাতীয়তাবাদী শক্তির এই বিজয় শুধু বিএনপির নয় এই বিজয় সকল বাংলাদেশীদের।

শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে অপর্ণা রায় দাসের সভাপতিত্বে অদ্য শনিবার মন্দির প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত ভাইস চেয়ারম্যান তপন কান্তি মজুমদার, ট্রাস্টি নিবাস চন্দ্র মাঝি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নিমচন্দ্র ভৌমিক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত , জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার, মিন্টু বসু, তন্ময় সাহা , এসকে সবুজ , সমীর সরকার, সুবীর দত্ত, পরান সাহা, মনি শংকর রায়, মৃণাল মজুমদার, পিংকি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply