শিরোনাম
মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান যুবদল নেতার দোকান ভাঙচুর, জামায়াতের দুই নেতা গ্রেফতার দেশ ছাড়ার কারণ জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ১১ দলীয় ঐক্য মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া, প্রজ্ঞাপন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা, শপথের আগেই জোর আলোচনা নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া পোস্ট সরিয়ে নিলেন জামায়াত আমির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান

দেশ ছাড়ার কারণ জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

Chif Editor

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন ফয়েজ আহমদ তৈয়্যব। পোস্টে তিনি জানান, গত ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি বিভাগ, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। ওইদিন সহকর্মীদের সঙ্গে ফেয়ারওয়েল ডিনারেও অংশ নেন বলে উল্লেখ করেন তিনি।

প্রযুক্তিনির্ভর নির্বাচনি আয়োজনে নিজের অবদানের কথাও তুলে ধরেন ফয়েজ আহমদ তৈয়্যব। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কটূক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তথ্য যাচাই-বাছাই ছাড়া অসম্মানজনক মন্তব্য করা উচিত নয়। দেশের জন্য কাজ করতে গিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও দাবি করেন তিনি।

দ্রুত দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি জানান, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর মেডিকেল জরুরি প্রয়োজন রয়েছে। পরিবারের কাছে যাওয়ার জন্য যথাযথভাবে ছুটি নিয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি আরও জানান, রিটার্ন টিকিট কাটা আছে এবং দীর্ঘ সময় পরিবারকে সময় দিতে না পারায় এখন তাদের পাশে থাকতে চান।

পোস্টের পুনশ্চ অংশে তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা করেছেন। পুরোনো আইন ও নীতিমালা সংস্কারেও কাজ করেছেন বলে উল্লেখ করেন। তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন এবং কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে।

পোস্টের শেষে সবার কাছে দোয়া কামনা করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

Leave a Reply