
বড় ম্যাচের চাপ সামলাতে সাধারণত দলগুলো তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। তবুও রণকৌশলের খাতিরে আসতে পারে ছোটখাটো পরিবর্তন।
পাকিস্তানের একাদশে উসমান খানের পরিবর্তে দেখা যেতে পারে অভিজ্ঞ ফখর জামানকে। ভারতের বিপক্ষে হাই-প্রেশার ম্যাচে ফখরের অভিজ্ঞতার ওপরই হয়তো ভরসা রাখছে ম্যানেজমেন্ট।
ভারত শিবিরে সুখবর হচ্ছে অভিষেক শর্মার ফেরা। অসুস্থতার কারণে এক ম্যাচ বাইরে থাকার পর তিনি আবারও ওপেনিংয়ে নামছেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে স্পিন আক্রমণে কুলদীপ যাদবকে খেলানো হবে কি না, তা নিয়ে কিছুটা মধুর সমস্যায় পড়েছেন অধিনায়ক ও কোচ।
পাকিস্তান (সম্ভাব্য একাদশ): সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।



