ধামরাইয়ে কারখানায় ডাকাতি, ৩ কোটি টাকার মালামাল লুট

Chif Editor

অনলাইন ডেস্কঃ  ঢাকার ধামরাইয়ে একটি কারখানায় ডাকাতির খবর পাওয়া গেছে। গভীর রাতে ৩০ থেকে ৪০জন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে নৈশপ্রহরীদের বেঁধে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এতে প্রায় ৩ কোটি টাকার মালামাল লুটে নিয়েছে বলে ওই কারখানার কর্মকর্তাদের অভিযোগ। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।

এর আগে, বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) ভোররাতে ধামরাইয়ের আমতা বড় নারায়নপুর এলাকায় একটি কারখানায় এমন ঘটনা ঘটে।

কারাখানার ষ্টোর ইনচার্জ দৌলত খান ও নৈশপ্রহরী আবুল বাশার জানান, ৩০ থেকে ৪০ জনের অস্ত্রধারী ডাকাতদল বুধবার ভোর ৩টার দিকে কারাখানায় ভিতরে ঢুকে। অস্ত্রের মুখে জিম্মি করে নৈশপ্রহরীদের হাত পা বেঁধে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর কারখানার বিভিন্ন কক্ষে ঢুকে আলমারী ড্রয়ার ও কম্পিউটার ভাঙচুর করে। নগদ টাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুটে নিয়ে যায়। ভোর ৪টা পর্যন্ত এসব তাণ্ডব চালায় ডাকাতরা।

এই বিষয়ে কারখানার একাউন্টস ম্যানেজার তারিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে নিরাপত্তা কর্মীরা কারখানায় ডাকাতির ঘটনা মোবাইল ফোনে জানায়। এসে দেখি পুরো কারখানায় ভাঙচুর করে মালামাল লুটে নিয়ে গেছে। থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিসয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বিডি ফুড নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঐ কারখানায় এর আগেও নাকি এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Leave a Reply