সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তারেক রহমান

Chif Editor

অনলাইন ডেস্ক :- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান প্রথমে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply